Sylhet Today 24 PRINT

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ছাতক প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুজ মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের মোঃ রইছ আলীর পুত্র।

বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুরে শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সুরুজ মিয়া মসজিদের ছাদের উপরে বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে সুরুজ মিয়া ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপ-পরিদর্শক মোঃ ইয়াছিন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.