Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন

সভাপতি জব্বার, সম্পাদক ইকবাল

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২০

সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) নগরী একটি হোটেলের হলরুমে সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি হয়েছেন আল মদিনা ডেকোরেটার্সের সত্বাধিকারী মো. আব্দুল জব্বার ও সাধারন সম্পাদক হয়েছেন সুপার ডেকোরেটার্সের সত্বাধিকারী মো. আতাউর রহমান ইকবাল। সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার বিভাষ শ্যাম যাদন নব গঠিত কমিটি ঘোষণা করেন।

কমিটির সহ-সভাপতি হয়েছেন- এহিয়া আহমদ ও আব্দুল মজিদ চৌধুরী। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ রাজু দাশ, প্রচার সম্পাদক রতিন্দ্র দাশ রতি, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক খালেদ, সহ-দপ্তর সম্পাদক রাজন আহমদ, সমাজসেবা সম্পাদক জুবেল, সহ-সমাজসেবা সম্পাদক মো. জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, ক্রীড়া সম্পাদক শংকর দাশ, সহ-ক্রীড়া সম্পাদক ইব্রাহিম, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মো. বাচ্চু মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন মনা, সদস্য দীপক দে, মো. শফিকুর রহমান, হোসেন আহমদ, শামীম আহমদ, আমির আলী, মুজিবুর রহমান, কুদ্দুস আহমদ, হেলাল মিয়া, সুমন, নাসির, আনোয়ার হোসেন।

নবগঠিত উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- মোহাম্মদ বাবলা, বিভাষ শ্যাম যাদন, বশির উদ্দিন, অরিন্দম ভট্টাচার্য, মো. আলী নেওয়াজ, মো. আবুল লেইস, মো. এহিয়া, রহিম উদ্দিন, রব সাহেদ আহমদ, আব্দুল ওয়াহিদ, আলকাস মিয়া, মো. মুজিবুল ইসলাম তাজুল ও মো. এনামুল করিম এনাম।

এদিকে- কমিটি ঘোষনার আগে বিদায়ী সভাপতি মোহাম্মদ বাবলার সভাপতিত্বে সাধারন সভা অনুষ্টিত হয়। এ সময় বিভাষ শ্যাম যাদন, বশির উদ্দিন, অরিন্দম ভট্রাচার্য, মো. আলী নেওয়াজ সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সংগঠনের গঠনতন্ত্র পাশ করা হয়।

এ সময় বক্তারা বলেন- করোনাকালে সিলেটের ৫শ’ ডেকোরেটার্স ব্যবসায়ী ক্ষতির মুখোমুখি হয়েছেন। অনুষ্টানাদি বন্ধ থাকার কারনে ডেকোরেটার্স ব্যবসাও পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে করে সিলেটের ডেকোরেটার্স মালিকরা লোকসান গুনছেন। নতুন করে ডেকোরেটার্স ব্যবসা চালু করতে তারা সরকারের কাছে সহজশর্তে প্রনোদনা দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.