Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবা ও দুটি মোটরসাইকেলসহ দুই ভাই আটক

মাধবপুর প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০২০

হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর থেকে ইয়াবা ও দুইটি এপাসি মোটরসাইকেলসহ সহোদর দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শুক্রবার (২১ আগস্ট) বিকালে ধর্মঘর বিওপির নায়েক মো. বেলাল হোসেনের নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর পাকা রাস্তার মোড় নামক স্থান হতে ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার দুই পুত্র মো. রুবেল মিয়া (২৬) এবং মো. সাগর মিয়াকে (২১) ৫০ পিস ইয়াবা এবং দুইটি এপাসি মোটর সাইকেলসহ আটক করা হয়।

আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.