Sylhet Today 24 PRINT

২১ আগস্ট স্মরণে গোলাপগঞ্জ পৌর আ. লীগের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২০

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত শহীদদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বাদ মাগরিব গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে  উপজেলা পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা সাদেক আহমদ,কাউন্সিলর এম,ফজলুল আলম, পৌর আওয়ামীলীগ নেতা
হাদিউজ্জামান মাছুম, ইফাত আহমেদ পাখি, কয়েস আহমদ, আব্দুস সালাম, নজরুল ইসলাম, পারভেজ আহমেদ, হবিব মিয়া মুক্তা, ফজলু মিয়া, রুহুল ইসলাম, ছাত্রলীগ নেতা  সাকিল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.