Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা প্রকল্প কর্মকর্তার করোনা শনাক্ত

বড়লেখা প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খানের করোনা শানাক্ত হয়েছে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরে তার নিজ বাড়িতে অবস্থান করেছেন। শুক্রবার রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনার উপসর্গ থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শুক্রবার তার করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, দায়িত্ব পালনকালে তিনি করোনা অাক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তার গ্রামের বাড়িতে আইসোলোশেন রয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.