Sylhet Today 24 PRINT

ছাতকে বিজিবির মামলায় গ্রেপ্তার ৩

ছাতক প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের ছাতকে পাথর শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১আগষ্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রতনপুর গ্রামের সুরুজ আলীর পুত্র নিজাম উদ্দিন(২৮), তানজিদ আলীর পুত্র জুয়েল মিয়া(২৪) ও ছোয়াব আলীর পুত্র আল-আলিন(২৫)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃরা কেউ মামলার এজাহারভুক্ত আসামী নয়। ১৮ আগষ্ট ভোর রাতে বাইরং নদী থেকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দেয়ার ঘটনায় পাথর শ্রমিকদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম বাদী হয়ে ছাতক থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.