Sylhet Today 24 PRINT

দাড়িয়াপাড়ায় ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২০

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনের কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা সিলেটটুডে টোয়েন্টিফফোরকে জানান, দাড়িয়াপাড়া এলাকায় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) এর মামার বাড়ির বিপরীতে একটি ভবনের দুটি তলায় আগুন লাগে।

তিনি আরও জানান, আমরা রাত ৮টা ১০ মিনিটে খবর পাই। সাথে সাথে ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা ভবনে লেগে যাওয়া আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান তিনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.