Sylhet Today 24 PRINT

সাগরদিঘিরপাড় থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২০

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন সাগরদিঘিরপাড়স্থ মনিপুরি শশ্মানঘাটের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নি.) সৌমেন দাস, এএসআই(নি.) মুহিবুর রহমান অভিযান পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তির নাম- সুরুজ আলী (৪৮), পিতা- মৃত আখলু মিয়া, সাং- পূর্ব গ্রাম, বাগারগাঁও, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট।

উক্ত মাদক ব্যবসায়ীকে আসামি করে এসআই(নি.) সৌমেন দাস কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.