Sylhet Today 24 PRINT

নগরীতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেট নগরীতে এক শ্রমিক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন।

রোববার (২৩ আগস্ট) ভোর ৬টায় নগরীর সওদাগরটুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, আজ ভোর ৬টায় নগরীর সওদাগরটুলায় হারুন পার্টিকেল স্টোরের পার্টেক্স সামগ্রী ট্রাকে আসলে সেগুলো নামাতে গিয়ে এর নিচে চাপা পড়ে নাজমুল (৩৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহত নাজমুলের বাড়ি সুনামগঞ্জের ভাটিপাড়ায়। তিনি সওদাগরটুলা এলাকায় বাস করতেন এবং বিভিন্ন দোকানের পণ্য গাড়িতে উঠানো-নামানোর কাজ করতেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সৌমেন মিত্র বলেন, এখন পর্যন্ত মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে। আমরা ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবো। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.