Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ, পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (২২ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে গোলাপগঞ্জ থানার এখলাছপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসান।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থানার এখলাছপুর এলাকা থেকে ৩৬ বোতল ফে›িসডিল ও ৯৬ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. মউজ উদ্দিন (৪২), পিতা- মৃত মকবুল আলী, সাং- বাঘা এখলাছপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.