Sylhet Today 24 PRINT

কাজী এস্পারাগসের ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার কাজী এস্পারাগাসে ৫টি প্রতিষ্ঠানকে, ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্য দ্রব্য বিক্রির অপরাধে এসব জরিমানা করা হয়।

রোববার (২৩ আগস্ট) এই অভিযান পরিচালনা করে ছ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ

এসময় একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ফুডস ফর ফ্রেন্ড নামক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধে সল্ট বেকে ১০ হাজার টাকা, মি ব্লেন্ডারকে ৫ হাজার টাকা, ফ্লেইম অফকে ১০ হাজার টাকা এবং দিল্লি দরবার নামক প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এএসপি আফসানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.