Sylhet Today 24 PRINT

পাঠানটুলা থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেট নগরীর পাঠানটুলা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসান।

র‌্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানার পাঠানটুলা এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা মামলা নং ৫/২৯৬ তারিখ ০২ আগস্ট ২০২০ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- তাজুল ইসলাম (৪৫), পিতা- মো. আমিন উল্লাহ, সাং- কোতোয়ালি, এসএমপি সিলেট।

গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.