Sylhet Today 24 PRINT

ছরারপাড় এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেট নগরীর ছরারপাড় এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্পের) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এসএমপির কোতোয়ালী থানাধীন ছরারপাড়স্থ এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- রুমেল আহম্মেদ (৩৮), পিতা- মৃত সাবু মিয়া, সাং-ছরারপাড়, থানা- কোতোয়ালী, এসএমপি সিলেট।

জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.