Sylhet Today 24 PRINT

ধোপাদিঘীরপাড় থেকে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২০

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় থেকে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

রোববার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নি.) সারোয়ার হোসেন ভূঁইয়া, এএসআই (নি.) সঞ্জয় চন্দ দের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপাড়স্থ সিলেট সিটি করপোরেশন জামে মসজিদের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। আটককালে উক্ত আসামির হেফাজতে হতে ৩২ পিচ গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, ধৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শহরের মাদক সেবীদের নিকট খুচরা হিসেবে বিক্রি করে থাকে।

আটককৃত ব্যক্তির নাম- মো. মিজান খান (২৭), পিতা- লাল শাদ, মাতা- জয়গোন বিবি, সাং- পাথারিয়া, ভাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। বর্তমানে- রুকন মিয়ার কলোনি, পুকুরপাড় সংলগ্ন, কাজিটুলা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

উক্ত মাদক ব্যবসায়ীকে আসামি করে এসআই (নি.) সারোয়ার হোসেন ভূঁইয়া কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.