Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল হান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হান্নান শহরের দর্জির মহল এলাকার আব্দুল আজিজের ছেলে। 

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম এ ব্যাপারে বলেন, আব্দুল হান্নানের বিরুদ্ধে ২০১৩ সালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.