Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ আগস্ট, ২০২০

সিলেটের জকিগঞ্জের খেয়াঘাট থেকে র‌্যাব অভিযান চালিয়ে আমাদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ সিরাজ মিয়া (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এর আগে রোববার (২৩ আগস্ট) রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সিরাজ জকিগঞ্জের কিলোগ্রামের মৃত সুজ্জাত আলীর ছেলে।

এ সময় র‌্যাব তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫শত বিড়ি উদ্ধার করে।

এ ঘটনায় থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.