Sylhet Today 24 PRINT

ছাতকে হামলায় যুবক নিহত, আটক দুই

ছাতক প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা আবুল কালাম তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে নূর আলী, আনোয়ার সহ প্রতিপক্ষের লোকজন আবুল কালাম উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। হামলায় জড়িত সন্দেহে শাহ আলম ও আবুল হোসেন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.