নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২০
সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টায় মেজর মো. শওকাতুল মোনায়েম এবং সিনি. এএসপি নাহিদ হাসান এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানী (সিলেট ক্যাম্প ) এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর মোকামবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
ওয়ারেন্টভুক্ত আসামি লায়েন মিয়া (৩৬) সিলেটের গোলাপগঞ্জের মাসুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে র্যাব সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।