নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০২০
সিলেটের পাঠানটুলা ও মইয়াচর এলাকায় ভৈজাল বিরোধী অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নগর) শ্যামল পুরকায়স্থ।
তিনি জানান, ভেজালবিরোধী অভিযান আমাদের অব্যাহত আছে। প্রতিদিন এ অভিযান চালানো হয়।