Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মাষ্টার আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর নিবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মাষ্টার (৭১) মারা গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে তিনি মারা যান।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় গোপীনগর বেলনী ফুটবল মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুন নূর মাষ্টারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.