Sylhet Today 24 PRINT

সোবহানীঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০২০

সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আবু মো. ফরিদ (২৮) মোগলাবাজার থানাধীন বন্দরপুর গ্রামের আব্দুস সোবহান কটাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তরকৃত ফরিদ সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সিলেটে খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

সিলেট মহানগর পুলিশেল উপ-পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.