বানিয়াচং প্রতিনিধি | ২৭ আগস্ট, ২০২০
বানিয়াচং উপজেলায় "ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৬০ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রদানের পরিচালনায় এই কার্যক্রম শুরু হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ এড.আব্দুল মজিদ খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, শোকের মাস আগস্ট। এই আগস্ট মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা কে হত্যার চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি। এই আগস্ট মাসেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে। এছাড়াও উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আগস্ট মাসের অনুভূতি বুঝানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এমপি মজিদ খান।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুফ আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসিবুল ইসলামস, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।