Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে আড়াই লাখ ভারতীয় নাসির বিড়িসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ইমন মিয়া(৩০), বালাগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফজলুর রহমান(২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এএসআই শিবলুসহ একদল পুলিশ পৌর পয়েন্টে একটি প্রাইভেট কারকে সিগনাল দিলে, সিগনাল অমান্য করে থানার সামনে এসে প্রাইভেট কারটি দু’টি ইজিবাইক (টমটম)কে ধাক্কা দেয়। পরে প্রাইভেট কার থেকে অবৈধ প্রায় আড়াই লাখ ভারতীয় নাসির বিড়িসহ কারটি জব্দ করা হয়। এসময় দু’জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.