Sylhet Today 24 PRINT

ছাতকে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

ছাতক প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের ছাতকের সুরমা নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭আগষ্ট) সকালে নদীপথে চাঁদাবাজির খবর পেয়ে ছাতক থানা পুলিশের এক অভিযানে রাসেল মিয়া, কবির হোসেন, ইমাদ হোসেন জনি ও আলী আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

সুরমা নদীর মধ্যখান থেকে মালবাহী বার্জ-কার্গো, বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায় করা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। একটি বাল্কহেড নৌকা থেকে আদায়কৃত ৯'শ টাকা, দু'টি রশিদ বহি ও একটি ইঞ্জিনচালিত ছোট নৌকাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়া পৌর শহরের মন্ডলীভোগ এলাকার মৃত গোলাম রহমানের পুত্র, কবির হোসেন শারফিন নগর গ্রামের আরব আলীর পুত্র, ইমাদ হোসেন জনি সিকন্দরপুর গ্রামের কছির উদ্দিনের পুত্র ও আলী আহমদ গনেশপুর-নোয়াগাও গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।

ছাতক থানার এসআই লিটন বাদী হয়ে এদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.