Sylhet Today 24 PRINT

মীরগঞ্জ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ছয়েফ উদ্দিন, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য গৌছ উদ্দিন, হেনু মিয়া, আব্দুস সুবহান, মাদ্রাসা সুপার মাওলানা আরিফ বিল্লাহ, সহ সুপার মাওলানা জানাল উদ্দিন, সহকারী শিক্ষক রাজু আহমদ, অফিস সহকারী আলমগীর হোসেন, যুবলীগ নেতা ছাবের আহমদ, দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে এলাকাবাসীর অর্থায়নে মাদ্রাসার মসজিদের আঙিনার ঢালাই কাজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.