Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুর্গা পূজার নিরাপত্তার জন্য সিসি টিভি স্থাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমানের উদ্যোগে সোমবার সকাল ১১টায় শহরের চৌমুহনা থেকে শুরু করা হয় সিসি টিভি স্থাপনের কাজ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক জহর তরফদার, সাধারন সম্পাদক সুশীল শীল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজয় রায় রাজু, সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান, আজ থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে।

শ্রীমঙ্গলবাসীর শান্তির জন্য এবং আনন্দঘন পরিবেশে এই উৎসব পালনের জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে সিসি টিভির আওতায় নিয়ে এসেছি। যাতে করে কোন অপরাধী অপরাধ করে পালাতে না পারে। আশা করি শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.