Sylhet Today 24 PRINT

সিলেটে ৯৭ রোগী শনাক্তের দিনে সুস্থ ১৪৬, মৃত্যু একজনের

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৪৬ জন। আর বিভাগে এ ২৪ কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে একজনের।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৯৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ২৫ জন। হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৭ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়।

বিজ্ঞাপন

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৯৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে করোনামুক্ত হয়েছেন ২৭ জন। এছাড়া হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১৮ জন ও মৌলভীবাজারে ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৫৭৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৫১০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৪৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১১২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৭ হাজার ৫৪০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.