কমলগঞ্জ প্রতিনিধি | ২৮ আগস্ট, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, পৌর স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।
অন্যান্যদের বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মুন্না দেবরায়, প্রভাষক রাবেয়া বেগম, পারুল কুরাইয়া, রুবিনা বেগম, শেখ মনোয়ারা, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার পারভেজ আলাল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক শাকের আলী সজীব প্রমুখ।
অনুষ্ঠানে সকল শহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।