Sylhet Today 24 PRINT

ছাতকে সমর আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

ছাতকে সমর আলী হত্যা মামলার প্রধান আসামী মংগল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার নারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। গ্রেফতারকৃত মংগল মিয়া ছাতক উপজেলার জয়নগর গ্রামের তমিজ আলীর ছেলে। সোমবার তাকে সুনামগঞ্জে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নব গোপাল দাশ জানান, প্রধান আসামী মংগল দিরাই উপজেলার নারায়নপুর গ্রামে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে সেখান থেকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, ১১ জুন ছাতক উপজেলার জয়নগর গ্রামে সমর আলী তার প্রতিবেশি মংগল মিয়াকে নিজ বাড়ির পানি নিয়ন্ত্রনে রাখতে অনুরোধ করেন। ওই সময় মংগল ও স্বজনরা সমর আলীর উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সিদ্দেক আলী বাদি হয়ে  ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.