Sylhet Today 24 PRINT

নিখোঁজের দুদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০২০

ফাইল ছবি

সিলেট নগরের কানিশাইল এলাকায় নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কানিশাইল মসজিদের পেছনে সুরমা নদী থেকে মো. আব্দুল ওয়াহিদ (৬০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কতোয়ালি থানা পুলিশ।

দক্ষিণ সুরমান শ্রীরামপুর এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহিদ গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে যাননি। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারণা পুলিশের।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.