নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট, ২০২০
র্যাব-৯ এর অভিযানে এসএমপির কোতোয়ালী থানা এলাকা থেকে ৭৫৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (২৮ আগস্ট)সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানার রাজু ভেরাইটিজ এর সামনে থেকে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় ৭৫৫ পিস ইয়াবা, নগদ ৪৩৫ টাকা ও একটি সিএনজি উদ্ধার করে র্যাব।
আসামির নাম ও ঠিকানা- আব্দুল ওয়াহিদ টিপু, পিতা- মৃত আব্দুল জলিল, সাং- সোনাসার, থানা- জকিগঞ্জ, জেলা সিলেট।
জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।