Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ আগস্ট, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার (২৮ আগস্ট) ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, শুক্রবার হাসপাতালটির ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ২জন, হবিগঞ্জের ১জন ও মৌলভীবাজারের ২জন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.