নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট, ২০২০
পাথর কোয়ারিগুলো পরিদর্শনে সিলেট এসেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংষ্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (২৮ আগষ্ট) তিন দিনের সফরে সিলেট এসেছেন। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি পরিদর্শন করবেন। মন্ত্রী পরিষদ বিভাগ হতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংষ্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন শুক্রবার সিলেট আসেন। শনিবার সকাল নয় টায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শন, বিকাল তিন টায় গোয়াইনঘাটের প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শন, সন্ধ্যা সাতটায় সার্কিট হাউসে সিলেটে পাথর কোয়ারি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগদান করবেন।
৩০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে করবেন এবং একই দিন বিকালে তিনি ঢাকায় ফিরে যাবেন।