Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর পুত্র লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও অজ্ঞাত আরেকজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।  এছাড়াও আশংকাজনক অবস্থায় আরও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জন পুরুষ মৃত্যুর খবর পেয়েছি। তাদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

এ ঘটনায় আরও কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.