সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টায় অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব এর নেতৃত্বে পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এমপি আমির হোসেন আমু, এমপি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব শেখ ফজলে ফাহিম।
এছাড়াও সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি এম. এ কাশেম, মীর নাসির হোসেন, এ. কে. আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ, আব্দুল মাতলুব আহমেদ, এমপি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।
সভায় জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের আলোচকবৃন্দ তাদের বক্তৃতায় চিরঞ্জীব নেতার আত্মৎসর্গের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ, জাতীয় শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে বিশ্বের মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ় করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ভার্চুয়াল সভায় সিলেট চেম্বারের পক্ষে অংশগ্রহণ করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমদ, খন্দকার ইসরার আহমদ রকী প্রমুখ। এছাড়াও ভার্চুয়াল সভায় বিভাগীয় চেম্বার সহ অন্যান্য এসোসিয়েশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।