Sylhet Today 24 PRINT

বাঘা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৯ আগস্ট, ২০২০

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিল এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ আর থাকবে না। কিন্তু বাংলার জনগণ আজকে এটা বুঝিয়ে দিয়েছে যে যতদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানচিত্র থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বাংলার মানুষ বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে।

তিনি বলেন, পাকিস্তান প্রেমি বিএনপি-জামাত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকেও তারা বার বার হত্যার করার ষড়যন্ত্র করেছিল।

এত কিছু করার পরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমে দোষীদের বিচার করেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জাতিকে কলঙ্কমুক্ত করেছেন৷ তিনি এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন। তিনি রাজাকারদেরও বিচার করেছেন এই বাংলার মাটিতে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। এদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি শুক্রবার রাত ৮টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মিছবাহ মাছুমের সার্বিক সহযোগিতায় আয়োজিত খতমে কোরান, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মকছুছুল আলমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ বাদশা এবং সুহেদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের সদস্য সায়্যিদ আহমদ সুহেদ।

ছাত্রলীগ নেতা তাজেল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক নেপা, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিজিৎ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক মিছবাহুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলম আহমদ, আওয়ামীলীগ নেতা শামিম আহমদ ,আব্দুল হান্নান, বিজয় ভূষণ দেব।

বক্তব্য রাখেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন টিপু, সাব্বির আহমেদ, রুহুল আহমেদ, জুনেদ আহমেদ, জাকারিয়া হোসেন, শাহরিয়ার হাসান, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম মুন্না, মারজানুল হক মামুন, আহমেদ জুয়েল, রাহেল আহমেদ, শাহরিয়ার সাব্বির , মুক্তাউল আলম মুক্তা, সাহেল আহমেদ, আব্দুস সামাদ, এনামুল হক, জাবেদ হোসেন, মোহাম্মদ শূকরিয়া, শাহিন আহমেদ, মুস্তাক আহমেদ ফাহাদ, মোহাম্মদ মুবিন, জাভেদ আহমেদ সম্রাট প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.