Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

শংকর শীল, চুনারুঘাট |  ৩০ আগস্ট, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৩ বছর।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলিমনগরে এ ঘটনাটি ঘটেছে।

নিহত পিকআপচালক মালম মিয়া চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির রতনপুর গ্রামের বশর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ চালক মালম মিয়া হবিগঞ্জ গাছের সারি বোঝাই করে নিয়ে যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জ বাইপাস রোডের কলিমনগর নামক স্থানে ট্রাকের পাংচার হয়ে খাদে পড়ে এ ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.