Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২০

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। মরহুমের জানাযার নামাজ রোববার বিকেল সাড়ে ৫ টায় বারকোট মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে।

উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

তারা পৃথক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.