Sylhet Today 24 PRINT

লালদিঘীরপাড় থেকে ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০২০

সম্প্রতি সিলেট নগরীর লালদিঘীরপাড় থেকে ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পুলিশ খাছা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত খাছা দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকার মৃত হাজী আলকাছ আলীর ছেলে।

রোববার (৩০ আগস্ট) রাতে কোতোয়ালি থানা পুলিশ তাকে বরইকান্দির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত খাছাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ।

এরআগে বুধবার (২৬ আগস্ট) পুলিশ ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লালপুর (লংলা লালপুর) গ্রামের সিরাজ মিয়ার ছেলে মাসুদ আহমদ ওরফে ঝাড় মিয়া (৩৪), ছাতক থানাধীন খাসগাও গ্রামের মৃত মনফর আলীর ছেলে শুক্কুর আলীর ওরফে আজাদ (২৮) ও জালালাবাদ থানাধীন গালংসার গ্রামের আব্দুস সাত্তার ছেলে শাহ আলম (১৮)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ আহমদ ওরফে ঝাড় মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ৬টি ও কোতোয়ালি থানায় ৫টি মামলা এবং শুক্কুর আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় মেঘনা ব্যাংকের সামনে ছিনতাইয়ের শিকার হন মনিরুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তি। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন ছয়গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালি থানাধীন ঘাসিটুলা (সবুজসেনা মোকামবাড়ী) বসবাস করে আসছেন। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫৩ (২৬ আগস্ট)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.