Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বজ্রপাতে জেলে নিহত

দিরাই প্রতিনিধি  |  ৩১ আগস্ট, ২০২০

সুনামগঞ্জে দিরাইয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। নিহত তোতন মিয়া (৫০) উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের শুকুর আলীর পুত্র।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হাওরে মাছে ধরতে যান তোতন মিয়া। এ সময় বজ্রাঘাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে থেকে পার্শ্ববর্তী অন্যান্য জেলেরা তার লাশ উদ্ধার করেন।

বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.