Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ধলাই নদীর উপর ব্রিজের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর উপর দীর্ঘ ৯০.১০ মিটার নতুন নির্মিত পিএসসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। কমলগঞ্জ পৌরসভায় গুরুত্বপূর্ণ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ব্রিজের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এমপি মো. আব্দুস শহীদ।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ইউএনও আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এলজিইডি এর তত্বাবধানে ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৪২৬ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.