Sylhet Today 24 PRINT

বাম গণতান্ত্রিক জোট সিলেটের নতুন সমন্বয়ক আবু জাফর

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০২০

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হয়েছের বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর। আগামী ৩ মাস তিনি বাম জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

আজ সোমবার (৩১ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট সিলেটের পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।  

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বিবৃতিতে বলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর আগামী সেপ্টেম্বর-নভেম্বর এই তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

বিবৃতিতে আর জানানো হয়, বাম জোটের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মঙ্গলবার বিকেল ৫ টায় কোর্ট পয়েন্টে বাম জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.