Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৮৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০২০

সিলেটে একদিনে আরও ৮৩ করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৩১ জনের এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়। নতুন হিসাব অনুযায়ী সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮৯০ জনে।

সোমবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৩১ জনের শাবিপ্রবির ল্যাবে শনাক্ত হওয়া ৫২ জনের তথ্য সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানদুটির সংশ্লিষ্টরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ওসমানীর তথ্য নিশ্চিত করে জানান, সোমবার এই ল্যাবে ৩১৬ টি নমুনা গ্রহণ করা হয়। তবে এদিন ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

এদিকে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৪টি, ও সিলেটের ৪৫টি নমুনাসহ মোট ৮৯টি নমুনা গ্রহণ করে ল্যাব কর্তৃপক্ষ। তবে এদিন পূর্বে সংগ্রহীত আরও কিছু নমুনা নিয়ে মোট ১৫৪টি নমুনা পরীক্ষায় এই ৫২ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন ও হবিগঞ্জ জেলায় ২৩ জন রয়েছেন। এদিন এই ল্যাবে মৌলভীবাজার জেলার কোনো রোগী শনাক্ত হয়নি।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ মোট ১৫৪টি নমুনা পরীক্ষা করা হলে এই ৫২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.