Sylhet Today 24 PRINT

গ্রাম পুলিশ সদস্যকে বসতভিটার জমি দিলেন সরওয়ার হোসেন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২০

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের ভুমিহীন গ্রাম পুলিশ ঋষি দেবকে বসতভিটার জন্য জমি কিনে দিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। সোমবার দুপুরে তিনি ঋষি দেবের বাড়িতে গিয়ে তার হাতে জমির দলিল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্যায়িদ আহমদ সুহেদ, জেলা পরিষদের সদস্য হাসিনা বেগম, মহানগর আওয়ামী লীগ নেতা উস্তার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু হরিপদ দেব, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা নকুল দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.