Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে লুব খা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত লুব খা পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের খুদ খাঁর পুত্র।

জানা যায়, গতকাল সোমবার রাতে লুব খা(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯ পিস ইয়াবা ও গাজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করে স্থানীয় যুবসমাজ। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গেলে তাকে সোপর্দ করা হয়। 

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। 

ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের সাথে জনগণ তথা তরুণ প্রজন্ম যদি মাদকের বিরুদ্ধে এমন সাহসী হতে পারে তাহলে সমাজ থেকে অচিরেই মাদকের কড়াল আগ্রাসন বন্ধ করা যাবে। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তোলা সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.