Sylhet Today 24 PRINT

৯ ঘণ্টা টানা অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০২০

মোগলাবাজার থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় প্রায় ৯ ঘণ্টা টানা অভিযান পরিচালনা করে, হত্যা মামলারে এক অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে শাহপরান (র.) থানাধীন শাহপরান (র.) মাজার গেইট প্রাঙ্গণ থেকে মামলার ৩নং আসামি রুপা মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধৃত আসামি রুপা মিয়াকে ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মো. রাহিদ মিয়া (২৫)-কে হত্যা করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৩ (২৩/০৭/২০২০)। এই মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মোগলাবাজার থানার একদল পুলিশ সোমবার মোগলাবাজার থানার বিভিন্ন স্থানসহ আশপাশের থানা এলাকায় প্রায় ৯ ঘণ্টার টানা অভিযান পরিচালনা করে। মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দের নেতৃত্বে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. ছাহাবুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নি.)/শিপু কুমার দাস অভিযানে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.