Sylhet Today 24 PRINT

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ফার্মেসি ও ১ রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৫

নগরীতে ৩ টি ফার্মেসি ও একটি রেস্টুরেন্টে জরিমানা ও ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

সোমবার বেলা ১টা থেকে পরিচালিত অভিযানে নগরীর মিরবক্সটুলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান পলিথিন ব্যাগ উদ্ধার করে তা ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং মো: শাহাদাত হোসেন।

অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর স্নিগ্ধেন্দু সরকার। অভিযানকালে মিরবক্সটুলা এলাকায় ন্যায্য মূল্য রেস্টুরেন্টে ৫হাজার, শাহরিয়ার ফার্মেসিতে ৫ হাজার, তালুকদার ফার্মেসিতে ৫হাজার ও আল আমিন ফার্মেসিতে ৫হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এই ফার্মেসিগুলো থেকে মেয়াদ উর্ত্তীণ প্রায় ১০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.