Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুড়ী প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রাম ও ঐতিহ্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুড়ী উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক জাইন উদ্দিন, বিএনপি নেতা ফাতির আলী, আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা, সদস্য সাইফুর রহমান, দেলওয়ার হোসেন, জসিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জমির উদ্দিন, ফজলুর রহমান, ছাত্রদল নেতা সোহেল আহমদ, জয়দুল ইসলাম, জাকারিয়া নিশাত, কামাল উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.