Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সড়ক সংস্কারের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর রশিদপুর সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক সংস্কারের আশ্বাস প্রাপ্তির পর প্রত্যাহার করা হয় এই ধর্মঘট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর দপ্তরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিমসহ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির প্রেক্ষিতে সড়কের গর্তগুলো ভরাট করে সড়কটি যান চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জানান, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে গাড়ি চলবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.