Sylhet Today 24 PRINT

‘দুর্নীতি যে করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় যে দুর্নীতি করছে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি নিজে দুর্নীতি করিনা এবং দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়ও দেই না। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ সদস্য’র নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সাম্প্রতিককালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ও সোচ্চার ভূমিকা পালন করায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে জাগো ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘জাগো ডট নিউজ’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংসদ সদস্য মিলাদ গাজীকে জাগো ডট নিউজে পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক মতিউর রহমান মুন্না ও সাংবাদিক ছনি চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত, উপজেলা যুবলীগের সদস্য রুহেল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.